মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,০১৫
যায়িদ ইবনু খালিদ আল জুহানী (রাঃ) তাঁকে আবূ জুহায়ম (রাঃ) এর নিকট এ কথা জিজ্ঞাসা করার জন্য পাঠিয়েছিলেন যে, সালাত (নামায/নামাজ)-রত ব্যাক্তির সম্মুখ দিয়ে গমনকারী সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে তিনি কী শুনেছেন। আবূ জুহাহাম (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সালাত (নামায/নামাজ)-রত ব্যাক্তির সম্মুখ দিয়ে গমনকারী ব্যাক্তি জানত যে, তার উপর কি পাপের বোঝা চেপেছে, তবে চল্লিশ দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকাও তার পক্ষে তা অপেক্ষা উত্তম হতো। আবূন-নাযর বলেন, আমি জানিনা, তিনি চল্লিশ দিন বলেছেন কিংবা মাস অথবা বছর।