মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,০১৯
তিনি বলেছেন, সালামা (রাঃ) মুসহাফের নিকটে অবস্থিত খুটির পাশে সালাতের আসন গ্রহণ করতেন। রাবী বলেন, আমি তাকে বললাম, হে আবূ মুসলিম! আমি লক্ষ্য করছি, আপনি বরাবর এই খুঁটিটির নিকটেই সালাতের স্থান নির্বাচন করেন। তিনি জওয়াব দিলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এর নিকটেই সালাত (নামায/নামাজ) আদায় করতে দেখেছি।