মু
মুসলিম শরীফ - হাদীস নং ১০২
মুহাম্মদ ইবনু আব্বাদ আল মাক্কী (রহঃ) ... তামীম আদ-দারী (রাঃ) থেকে বর্ননা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কল্যাণ কামনাই দ্বীন। আমরা আরয করলাম, কার জন্য কল্যাণ কামনা? তিনি বললেনঃ আল্লাহর, তাঁর কিতাবের, তাঁর রাসুলের, মুসলিম শাসক এবং মুসলিম জনগণের।