মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,০৪৪
তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ! পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছিল? তিনি বললেন, মাসজিদুল হারাম (কা’বাগৃহ)। আমি জিজ্ঞাসা করলাম, অতঃপর কোনটি। তিনি বললেন, মাসজিদুল আক্বসা (বায়তুল মুকাদ্দাস)। আমি জিজ্ঞাসা করলাম, এই দুটির মধ্যে কালের ব্যবধান কতটূকু? তিনি বললেন, চল্লিশ বছর। তবে যেখানেই সালাতের ওয়াক্ত হবে, সেখানেই সালাত (নামায/নামাজ) আদায় করে নিবে। সেটিই মসজিদ।