Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,০৫৯

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বায়তুল মূকাদ্দাসের দিকে মুখ করে ষোল মাস পর্যন্ত সালাত (নামায/নামাজ) আদায় করেছি। অবশেষে সূরা বাকারার এ আয়াতটি অবতীর্ণ হয়ঃ وَحَيْثُمَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ (অর্থাৎ তোমরা যেখানেই থাক, তোমাদের চেহারা কা’বার দিকে কর)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পর আয়াতটি নাযিল হয়। এরপর একজন সাহাবী চলে গেলেন পথিমধ্যে একদল আনসারকে সালাত আদায় করতে দেখলেন। তিনি তাঁদেরকে এ বিষয় অবহিত করলেন, তারা তাদের চেহারা বায়তুল্লাহর দিকে ফিরিয়ে নিলেন।

ছবি বানান