Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,০৬৭

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগ থেকে আরোগ্যলাভ করেননি সে রোগশয্যায় থেকে বলেছেন, ইয়াহূদী ও নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। তারা তাদের নবীদের (নবীদের) কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে। আয়িশা (রাঃ) বলেন, যদি এরুপ আশংকা না হতো, তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর উঁচু করা হতো। কিন্তু তিনি তাকে মসজিদ বানানোর আশংকা করেছিলেন। ইবন আবু শায়বার বর্ণনায় وَلَوْلاَ ذَاكَ আছে কিন্তু قَالَتْ শব্দটি নেই।

ছবি বানান