মু
মুসলিম শরীফ - হাদীস নং ১০৭
সুরায়হ ইবনু ইউনূস ও ইয়াকুব আদু-দাওরাকী (রহঃ) ... জারীর (রাঃ) থেকে বর্ননা করেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বায়আত করলাম শোনার ও মান্য করার ব্যাপারে। তিনি আমাকে বলে দিলেনঃ “আমার সাধ্যানুসারে” একথাটিও বল। আর প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনার জন্য বায়আত করলাম। ইয়াকুব এক বর্ণনায় 'হুসায়শ'--এর নাম না বলে 'সাইয়ার' এর নাম উল্লেখ করেন।