Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,০৭৬

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তাঁরা উভয়ে আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) এর নিকট গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের পিছনের লোকেরা কি সালাত (নামায/নামাজ) আদায় করেছে? তাঁরা বললেন, হ্যাঁ! অতঃপর আবদুল্লাহ ইবনু মাসঊদ (রহঃ) তাঁদের মধ্যভাগে দাঁড়ালেন এবং একজনকে ডান পাশে দাঁড় করালেন ও অপরজনকে বাম পাশে। তারা বললেন, আমরা রুকু করার সময় আমাদের হাত হাঁটুর উপর রাখলাম। কিন্তু তিনি আমাদের হাত ধরে দুই হাত জোড় করে দুই উরুর মাঝখানে রাখলেন। সালাত (নামায/নামাজ) শেষে বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরুপই করেছেন।

ছবি বানান