মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,০৮১
তিনি বলেন, আমরা ইবনু আব্বাস (রাঃ) কে ইক’আ (দুই সিজদার ফাঁকে গোড়ালির উপর নিতম্ব রেখে বসা) সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, তা সুন্নাত। আমরা বললাম, আমরাতো এই ধরনের বসা একজন লোকের জন্য কঠিন মনে করি। ইবনু আব্বাস (রাঃ) বললেন, এটি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত।