Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,০৮৪

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর সালাতরত অবস্থায় সালাম করতাম এবং তিনি ঐ অবস্থায়ই আমাদের সালামের জওয়াব দিতেন। কিন্তু আমরা আবিসিনিয়া হতে ফিরে এসে যখন ঐ অবস্থায় তাকে সালাম দিলাম, তিনি তার কোনও জবাব দিলেন না। সালাত (নামায/নামাজ) শেষে তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ! আমরা আপনার সালাতত অবস্থায় আপনাকে সালাম দিতাম, (আপনি তার জবাব দিতেন, কিন্তু এখন আপনি জবাব দিলেন না, এর কারণ কি?) তিনি বললেন, সালাতে নির্ধারিত আমল রয়েছে (সূতরাং এসময় অন্য কাজে মশগুল হওয়া যায় না)।

ছবি বানান