মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,০৮৮
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কাজে পাঠিয়েছিলেন। আমি ফিরে এসে দেখি, তিনি (সাওয়ারীতে আরোহণ করে নফল) সালাত (নামায/নামাজ) আদায় করছেন। আমি (ঐ অবস্থায়ই) তাঁকে সালাম দিলাম। তিনি ইঙ্গিতে আমাকে চুপ করতে বললেন। তারপর সালাত শেষ করে আমাকে ডাকলেন এবং বললেন, তুমি এক্ষুণে আমাকে সালাম দিয়েছিলে অথচ আমি সালাতরত ছিলাম। বর্ণনাকারী বলেন, তিনি এই সময় পূর্বমুখী ছিলেন।