Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,০৯০

প্রায় ১ মিনিট · ৭০ শব্দ

তিনি বলেন, আমি এক সফর উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহযাত্রী ছিলাম। তিনি আমাকে কোনও এক কাজে পাঠালেন। ফিরে এসে দেখি, তিনি কিবলা ছাড়া অন্য দিকে মুখ করে তার উষ্ট্রীর উপর সালাত (নামায/নামাজ) আদায় করছেন। আমি সালাম করলাম। কিন্তু উত্তর দিলেন না। সালাত শেষ করে বললেন, আমি যদি সালাতরত না থাকতাম, তবে তোমার সালামের উত্তর অবশ্যই দিতাম।

ছবি বানান