Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,০৯৬

প্রায় ১ মিনিট · ৬০ শব্দ

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবূল আ’সের কন্যা উমামাকে (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা যায়নাবের মেয়ে) স্বীয় কাঁধের উপর রেখে ইমামতি করতে দেখেছি। তিনি যখন রুকু করতেন, তখন তাকে রেখে দিতেন আর যখন সিজদা হতে দাঁড়াতেন, তাকে আবার কাঁধের উপর তুলে নিতেন।

ছবি বানান