মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,১২১
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নকশাকৃত চাঁদর পরিধান করে সালাতে দাঁড়ালেন। চাদরের নকশাগুলি তার দৃষ্টি আকর্ষণ করল। সালাত (নামায/নামাজ) শেষে তিনি বললেন, এই চাদরটি আবূ জাহম ইবনু হুযায়ফার নিকট নিয়ে যাও এবং তার মোটা চাদরটি আমাকে এনে দাও, কেননা এটি এখন আমাকে আমার সালাতে অন্যমনস্ক করেছে।