Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,১২৮

প্রায় ২ মিনিট · ১৭৭ শব্দ

তিনি বলেন, আমি ও কাসিম ইবনু মুহাম্মাদ ইবনু আবূ বকর সিদ্দিক (আয়িশার ভ্রাতুষ্পুত্র) আয়িশা (রাঃ)-র কাছে একটি হাদিস আলোচনা করছিলাম। কাসিমের কথায় উচ্চারণগত অনেক ভুল হত। তার মাতা ছিল উম্মু ওয়ালাদ (অর্থাৎ তিনি দাসীর পুত্র ছিলেন)। আয়িশা (রাঃ) তাকে বলেন, কাসিম, তোমার কি হয়েছে! তুমি আমার এই ভ্রাতুষ্পুত্রের (ইবনু আতীক) মত কথা বলছ না কেন? অবশ্য আমি জানি, তুমি কোথা থেকে এসেছ। একে তার মা আদব শিক্ষা দিয়েছে (সে ছিল আযাদ), আর তোমার মা তোমাকে শিক্ষা দিয়েছে (সে ছিল বাদী)। রাবী বলেন, এই কথায় কাসিম রেগে গেলেন এবং আয়িশা (রাঃ)-র প্রতি ক্ষিপ্ত হয়ে উঠলেন। এরপর যখন দেখলেন যে, আয়িশা (রাঃ) এর পক্ষ থেকে দস্তরখান বিছানো হচ্ছে, তখন তিনি উঠে দাঁড়ালেন। আয়িশা (রাঃ) বললেন, কোথায় যাচ্ছ? তিনি বললেন, সালাত (নামায/নামাজ) আদায় করতে। আয়িশা (রাঃ) বললেন, বস। তিনি বললেন, আমি সালাত (নামায/নামাজ) আদায় করতে যাচ্ছি। আয়িশা (রাঃ) বললেন, ওরে অকৃতজ্ঞ! বস! আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনিছি খাবার সামনে আসার পর কোনও সালাত (নামায/নামাজ) নেই এবং পেশাব পায়খানার বেগ থাকা অবস্থায়ও কোন সালাত (নামায/নামাজ) নেই।

ছবি বানান