Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,১৩৫

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যাক্তি পিঁয়াজ ও রসুন খাবে, সে যেন আমাদের নিকট হতে দূরে থাকে এবং নিজ ঘরে বসে থাকে। একবার তার নিকট একটি ডেগ আনা হল, তাতে তরকারী রান্না হয়েছিল। তিনি তাতে রসুনের গন্ধ পেলেন। জিজ্ঞাসা করলেন, এতে কি আছে? বলা হল, এতে রসুন জাতীয় জিনিস আছে। তিনি বললেন, এগুলি অমুক সাহাবীর নিকট নিয়ে যাও। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, সেও তা খাওয়া পছন্দ করছে না, তখন বললেন, তুমি খেয়ে ফেল। আমি যার সঙ্গে কথা বলি (ফেরেশতা) তুমি তার সঙ্গে কথা বল না।

ছবি বানান