Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,১৩৮

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি বলেন, খায়বার বিজয়ের পর আমরা তখনও ফিরে আসতে পারিনি। এদিকে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী-সাথীগন রসুন ইত্যাদি সবজি খেতে শুরু করলাম। লোকেরা ছিল খুবই ক্ষুধার্ত, আমরা খুব খেলাম। তারপর মসজিদে গেলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন্ধ পেয়ে বললেন, যে ব্যাক্তি এই নিকৃষ্ট উদ্ভিদ থেকে কিছু খাবে, সে যেন আমাদের মসজিদের নিকট না আসে। লোকেরা বলতে লাগল, (রসুন) হারাম হয়ে গিয়েছে, হারাম হয়ে গিয়েছে। এ খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছলে তিনি বললেন, হে লোকসকল! আল্লাহ আমার জন্য যা হালাল করেছেন, আমি তা হারাম করতে পারি না। কিন্তু এটি এমন এক উদ্ভিদ যার গন্ধ আমার ভাল লাগে না।

ছবি বানান