Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,১৪৯

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আযান হতে থাকে, তখন শয়তান বাতকর্ম করতে করতে পলায়ন করে, যাতে সে আযান শুনতে না পায়। যখন আযান শেষ হয়ে, যায়, তখন সে ফিরে আসে। যখন তা তাকবীর আরম্ভ হয়, তখন আবার সে পলায়ন করে এবং তাকবীর শেষে ফিরে এসে সালাত আদায়কারীর অন্তরে কুমন্ত্রণা দিতে থাকে। সে বলে, এই কথা স্মরণ কর, ঐ কথা স্মরণ কর, যা তার স্মরণ ছিল না। শেষ পর্যন্ত সে কত রাক’আত সালাত আদায় করেছে, তা ভুলে যায়। যখন তোমাদের কেউ কত রাক’আত সালাত আদায় করেছে তা ভুলে যাবে, তখন সে বসা অবস্থায় দুটি সিজদা করবে।

ছবি বানান