মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,১৫১
তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনও এক সালাতে দু’রাক’আত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন। লোকেরাও তার সাথে দাঁড়িয়ে গেলেন। যখন তিনি সালাত শেষ করলেন এবং আমরা তাঁর সালাম ফিরানোর অপেক্ষা করছিলাম, তিনি তাকবীর বললেন এবং (শেষ) সালাম ফিরানোর পূর্বে বসা অবস্থায় পরপর দু’টি সিজদা করলেন পরে সালাম ফিরালেন।