Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,১৫৬

প্রায় ১ মিনিট · ১৪১ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার) সালাত আদায় করলেন। ইবরাহীম বলেন, ঐ সালাতের কিছু বেশ-কম হয়ে গেল। যখন সালাম ফিরালেন, তখন বলা হল, ইয়া রাসুলাল্লাহ সালাতে কি কোনও নতূন হুকুম হয়েছে? তিনি বললেন, সেটি কি? তারা বলল, আপনি এরুপ এরুপ করছেন। তখন তিনি স্বীয় পদদ্বয় ঘূরালেন এবং কিবলামূখী হয়ে দুটি সিজদা করলেন। তারপর সালাম ফিরালেন। এরপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, সালাতে যদি নতূন কোনও হুকুম হত, তবে আমি তোমাদের জানিয়ে দিতাম। কথা হচ্ছে, আমিও একজন মানুষ। তোমরা যেমন ভূল কর, আমিও তেমনি ভূল করে থাকি। অতএব, আমি যদি ভূল করি, তোমারা আমাকে স্মরণ করিয়ে দিরে। আর তোমাদের কারও যদি সালাতে সন্দেহ হয়, তবে ভেবেচিন্তে যেটি সঠিক মনে হবে, তার ভিত্তিতে সালাত পূর্ণ করে নিবে। তারপর দু’টি সিজদা করবে।

ছবি বানান