Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,১৬৬

প্রায় ২ মিনিট · ১৭৫ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে যুহর অথবা আসরের সালাত আদায় করলেন এবং দু-রাকআত পড়েই সালাম ফিরালেন। অতঃপর তিনি একটি খেজুর কাণ্ডের খুটির নিকট আসলেন, যা মসজিদের পশ্চিম দিকে লাগানো ছিল। এবং এর সাথে হেলান দিয়ে রাগান্নিত অবস্থায় দাঁড়ালেন। জামাআতে আবূ বকর ও উমার (রাঃ) ও উপস্থিত ছিলেন। তারাও কথা বলতে ভয় পাচ্ছিলেন। আর যাদের তাড়াতাড়ি করে যাওয়ার ছিল তাঁরা এই বলে চলেগেল যে, সালাত কমে গিয়াছে। তখন যুল-ইয়াদায়ন নামক জনৈক ব্যাক্তি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসুলাল্লাহ! সালাত (এর রাকআত) কমে গিয়েছে, না আপনি ভূলে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে ও বামে তাকিয়ে বললেন, যুল-ইয়াদায়ন বলে কি? লোকেরা বলল, সে সত্য বলেছে আপনি দু-রাকআতই পড়েছেন। তখন তিনি (আরো) দুই রাকআত পড়লেন এবং সালাম ফিরালেন। তারপর তাকবীর বললেন ও সিজদা (সাহু) করলেন। অতঃপর তাকবীর বললেন ও মাথা উঠালেন। আবার তাকবীর বললেন ও সিজদা করলেন। এরপর পূনরায় তাকবীর বললেন ও মাথা উঠালেন। মুহাম্মাদ ইবনু সীরীন (রহঃ) বলেন, ইমরান ইবনু হুসায়ন (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, 'এবং সালাম ফিরালেন।

ছবি বানান