Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,১৮২

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ)-এর সাথে ইশার সালাত আদায় করলাম। তিনি সালাতে إِذَا السَّمَاءُ انْشَقَّتْ পাঠ করলেন এবং সিজদা করলেন। (সালাত শেষে) আমি জিজ্ঞাসা করলাম, এটি কিসের সিজদা? তিনি বললেন, এ সিজদাটি আমি আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (রাসুলের কুনিয়াত) এর পিছনেও করেছি। সুতরাং আমি এটি তাঁর সাথে মিলিত হওয়া পর্যন্ত (মৃত্যু পর্যন্ত) করতে থাকবে। ইবনু আবদুল আ’লা (রহঃ) বলেন, (তিনি বলেছেন) আমি এই সিজদা সর্বদা করতে থাকব।

ছবি বানান