Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,১৯৯

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, মদিনার দুজন ইয়াহুদী বৃদ্ধা আমার কাছে এল এবং বলল, কবরবাসীদের কবরের মধ্যে আযাব দেওয়া হয়। আমি তাদের মিথ্যাবাদিনী বলতে আমার মনে চাইল না। তারা চলে যাওয়ার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এলেন। আমিা তাঁকে বললাম, ইয়া রাসুলাল্লাহ! মদিনার দু-জন বৃদ্ধা ইয়াহুদী আমার নিকট এসেছিল। তারা বলেছে, কবরের মধ্যে কবরবাসীদের আযাব দেওয়া হয়। তিনি বললেন, তারা সত্য বলেছেন তাদের এরূপ আযাব দেওয়া হয় যে, তা জীবজন্তুরা শুনতে পায়। আয়িশা (রাঃ) বলেন, এরপর আমি তাকে প্রত্যেক সালাতে কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতে দেখেছি।

ছবি বানান