Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,২০৩

প্রায় ১ মিনিট · ১২৩ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতে এই দুআ পড়তেনঃ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ হে আল্লাহ! আমি তোমার নিকট পানাহ চাই কবর আযাব থেকে, তোমার কাছে পানাহ চাই মাসীহ দাজ্জালের ফিতনা থেকে এবং তোমার কাছে পানাহ চাই জীবন-মৃত্যুর ফিতনা থেকে। হে আল্লাহ! আমি তোমার নিকট পানাহ চাই, পাপকার্য ও ঋণগ্রস্ততা থেকে। আয়িশা (রাঃ) বলেন, এক ব্যাক্তি তাকে বলল, ইয়া রাসুলাল্লাহ! আপনি ঋণগ্রস্ততা থেকে এত বেশী আশ্রয় প্রার্থনা করেছেন কেন? তিনি বললেন, মানুষ যখন ঋণগ্রস্ত হয়, তখন মিথ্যা কথা বলে এবং ওয়াদা করে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে।

ছবি বানান