Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১২১

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

যুহায়র ইবনু হারব (রহঃ) ... আবূ যার (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেনঃ যে ব্যাক্তি জেনেশুনে আপন পিতার পরিবর্তে অন্য কাউকে পিতা বলে, সে কুফরী করল। আর যে ব্যাক্তি এমন কিছু দাবি করে যা তার নয়, সে আমাদের দলভুক্ত নয় এবং সে যেন জাহান্নামে তার আবাসস্থল বানিয়ে নেয়। আর কেউ কাউকে কাফির বলে সম্মোধন করলে বা ’আল্লাহর দুশমন’ বলে ডাকলে, সম্ভোধিত ব্যাক্তি যদি অনুরুপ না হয়, তা হলে এ কুফরী সম্ভোধনকারীর প্রতি ফিরে আসবে।

ছবি বানান