Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,২২০

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

ইবনু আবূ উমর আল মাক্কী ... আবদা ইবনু আবূ লূবাবা ও আবদুল মালিক ইবনু উমায়র (রহঃ) থেকে বর্ণনা করেন। তাঁরা মুগীরা ইবনু শু’বা (রাঃ) এর কাতিব (লেখক) ওয়াররাদকে বলতে শুনেছেন, মুআবিয়া (রাঃ) মুগীরা (রাঃ) কে লিখে পাঠান যে, তুমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে শুনেছ এরুপ কিছু আমাকে লিখে জানাও। তখন তিনি তাঁকে লিখলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি সালাত শেষ করে বলতেনঃ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

ছবি বানান