Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,২৪৪

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

তিনি বলেন, একদা সালাতের ইকামাত দেওয়া হয়। তখন আমরা দাঁড়িয়ে গেলাম এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বের হয়ে আসার আগে আমরা কাতার গুলো সোজা করে নিলাম। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাঁর মূসাল্লায় গিয়ে দাঁড়ালেন। তাকবীর তাহরিমা বাঁধার আগেই হঠাৎ তার (গোসলের কথা) স্মরণ হয়ে গেল। আমরা তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম। অবশেষে তিনি গোসল সেরে এমন অবস্থায় আমাদের সামনে এলেন যে, তাঁর মাথা থেকে পানির ফোঁটা পড়ছিল। তারপর তাকবীর বললেন এবং আমাদের নিয়ে সালাত আদায় করলেন।

ছবি বানান