মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,২৬১
তিনি বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ফজরের সালাত আদায় করবে, সেটাই ফজরের ওয়াক্ত, যতক্ষণ না সূর্যের উপরাংশ উদিত হয়। তারপর যখন তোমরা যূহরের সালাত আদায় করবে, সেটাই যোহরের ওয়াক্ত, যতক্ষণ না আসরের ওয়াক্ত হয়। তারপর যখন তোমরা আসরের সালাত আদায় করবে সেটাই আসরের ওয়াক্ত, সূর্যরশ্মি হলুদ বর্ণ ধারন না করা পর্যন্ত। অনন্তর যখন তোমরা মাগরিবের সালাত আদায় করবে, সেটাই মাগরিবের ওয়াক্ত শাফাক (সন্ধাকাশের পশ্চিম দিগন্তে উদ্ভাসিত সাদা আলো চিহ্ন) অস্ত না হওয়া পর্যন্ত। আর যখন তোমরা ইশার সালাত আদায় করবে, সেটাই তার ওয়াক্ত অর্ধ রাত্রি পর্যন্ত।