মু
মুসলিম শরীফ - হাদীস নং ১২৭
আবূ বকর ইবনু আবূ শায়বা, মুহাম্মাদ ইবনু বাশশার ও উবায়দুল্লাহ ইবনু মু’আয (রহঃ) ... জারীর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজ্জের (হজ্জ) দিনে আমাকে বললেন, লোকদের চুপ করাও। তারপর তিনি(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ আমার পরে পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে তোমরা কাফিরে পরিণত হয়ো না।