মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,২৭৩
তিনি বলেন, রাসুলুল্লাহ বলেছেন, গ্রীষ্মের দিনে উত্তাপ একটু ঠান্ডা হলে সালাত আদায় করবে। কেননা, তাপের তীব্রতা জাহান্নামের স্ফীত শিখা থেকে উদ্ভুত। আমর বলেন, আবূ ইউনূস (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তাপ একটু ঠাণ্ডা হলে সালাত আদায় কর। কেননা, গ্রীষ্মের তীব্রতা জাহান্নামের ষ্ফীত শিখা থেকে উদ্ভুত। আমর বলেন, ইবনু শিহাব ইবনুল মূসায়্যাব ও আবূ সালামা আমার নিকট বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপরোক্তরূপ বর্ণনা করেছেন।