মু
মুসলিম শরীফ - হাদীস নং ১২৯
আবূ বকর ইবনু আবূ শায়বা ও আবূ বকর ইবনু খাল্লাদ আল বাহিলী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, বিদায় হাজ্জের (হজ্জ) দিন তিনি বলেছেনঃ তোমাদের জন্য আফসোস অথবা (বললেন) দুর্ভোগ তোমাদের। আমার পরে তোমরা পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে কাফিরে পরিণত হয়ো না।