মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৩০৭
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে পালাক্রমে এক দল ফেরেশতা রাতে এবং এক দল ফেরেশতা দিনে আসতে থাকেন এবং তারা- উভয় দল ফজর ও আসরের সালাতে একত্র হন। এরপর যারা তোমাদের মাঝে রাত্রি যাপন করেছিলে তাঁরা ঊর্ধ্বলোকে চলে যান। এরপর তাঁদের প্রতিপালক তাদেরকে প্রশ্ন করেন, অথচ তিনি তাঁদের চেয়ে অধিক জ্ঞাত- তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এলে? তখন তাঁরা বলেন আমরা যখন তাদেরকে রেখে আসি তখনও তারা সালাত আদায় করছিলেন আর যখন তাদের কাছে গিয়েছিম তখনও তারা আদায় করছিলেন।