Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৩০৯

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসা ছিলাম। হঠাৎ তিনি পূর্নিমার চাঁদের দিকে নযর করে বললেনঃ ওহে! তোমরা অচিরেই তোমাদের রবকে দেখতে পাবে যেমন এ চাঁদকে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আল্লাহকে দেখতে গিয়ে পরস্পর ভিড়ের চাপে পড়বে না। যদি তোমরা সক্ষম হও। তোমরা যেন সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করতে পিছপা হয়োনা। অর্থাৎ ফজর ও আসরের সালাত। এরপর জারীর (রাঃ) পাঠ করলেনঃ এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা কর”। [সূরা তাহাঃ ১৩০]

ছবি বানান