মুসলিম শরীফ - হাদীস নং ১,৩১৮
তিনি বলেন, কোন এক রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত, যাকে আতামা বলা হতো, দেরী করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষন বের হন নাই, যতক্ষন না উমার (রাঃ) বললেন যে, মহিলা ও বালকেরা ঘুমিয়ে পড়েছে। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে মসজিদের লোকদের বললেন, তোমরা ছাড়া পৃথিবীর কেউই এ সালাতের জন্য অপেক্ষা করছে না। এটি ছিল সেই সময়ের ঘটনা, যখন মানুষের মধ্যে ইসলাম বিস্তার লাভ করেনি। হারামালা তার বর্ণনায় অতিরিক্ত বলেন, ইবনু শিহাব বলেন, আমাকে বলা হয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য উচিত নয় যে, তোমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাতের জন্য পিড়াপিড়ি করবে। এটি তখনই বলেছিলেন, যখন উমার ইবনুল খাত্তাব (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উচ্চস্বরে আহবান করেছিলেন।