মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৩২৩
লোকেরা আনাস (রাঃ) কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এক রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-মাঝরাত পর্যন্ত অথবা মাঝরাত অতিবাহিত হওয়ার কাছাকাছি সময় পর্যন্ত এশার সালাত বিলম্ব করেন। এরপর তিনি এসে বললেন লোকেরা সালাত আদায় করে শুয়ে পড়েছে তোমরা যতক্ষন পর্যন্ত সালাতের অপেক্ষায় ছিলে, ততক্ষন তোমরা সালাতেরত ছিলে বলে গণ্য হবে। আনাস (রাঃ) বলেন, আমি যেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কনিষ্ঠ আঙ্গুলে রুপার আংটির চমক দেখতে পাচ্ছি। তখন তিনি তাঁর বাম হাতের আঙ্গুল উঠিয়েছিলেন।