Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৩২৬

প্রায় ২ মিনিট · ১৮০ শব্দ

তিনি বলেন, আমি ও আমার সঙ্গীরা যারা নৌকায় করে আমার সাথে এসেছিল, মদিনার একটি কংকরময় প্রান্তরে অবতরণ করলাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। তাঁদের মধ্যে একদল প্রত্যেক রাতে এশার সালাতের সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পালাক্রমে আসত। আবূ মূসা (রাঃ) বলেন, একরাতে আমি ও আমার কতিপয় সাথীরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উপস্থিত হলাম। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজে কাজে মশশুল ছিলেন। ফলে এশার সালাতে দেরী করলেন। এমন কি অর্ধ রাত্রি হয়ে গেল। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন এবং লোকদের নিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি উপস্থিত লোকদের বললেন, তোমরা নিজ জায়গায় থাক, আমি তোমাদের বাতলিয়ে দিচ্ছি। তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ যে, এই সময় তোমরা ছাড়া আর কেউই সালাত আদায় করছেনা অথবা বললেন, তোমরা ছাড়া আর কেউই এ সময় সালাত আদায় করে নি বর্ণনাকারী বলেন, আমি ঠিক করে বলতে পারছি না, তিনি এই দুটি বাক্যের কোনটি বলেছিলেন। আবূ মূসা (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা শুনে আনন্দের সাথে এলাম।

ছবি বানান