Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৩৫

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

তিনি বলেন, হাজ্জাজ মদিনায় উপস্থিত হলে আমি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) কে (সালাতের সময় সম্পর্কে) জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য মধ্যাকাশ থেকে ঢলে পড়লেই যুহরের সালাত আদায় করতেন, সুর্যের আলো পরিষ্কার থাকা অবস্থাতেই আসরের সালাত আদায় করতেন, সূর্য ডুবলেই মাগরিবের সালাত আদায় করতেন এবং এশার সালাত কখনো দেরী করে আবার কখনো তাড়াতাড়ি করে আদায় করতেন। যখন দেখতেন যে, লোকজন সমবেত হয়েছে তখন তাড়াতাড়ি করে আদায় নিতেন। আর যখন দেখতেন যে, লোকদের দেরী হচ্ছে তখন তিনিও বিলম্ব করতেন। আর ফজরের সালাত সাহাবাগণ অথবা রাবী বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকতেই আদায় করতেন।

ছবি বানান