মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৪০
তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যখন তোমার উপর এমন সব আমীর হবেন, যারা নির্ধারিত সময় থেকে বিলম্বে সালাত আদায় করবে অথবা সালাতের সময় ফাওত করে সালাত আদায় করবে তখন তুমি কি করবে? আবূ যার (রাঃ) বলেন, আমি বললাম, আপনি আমাকে কি করতে বলেন? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি সালাত যথা সময়ে আদায় করে নিবে। তারপর তাদের সঙ্গে যদি পাও তবে তুমি আবার আদায় করে নিবে এবং তা হবে তোমার জন্য নফল। বর্ণনাকারী খালাফ তাঁর বর্ণনায়عَنْ وَقْتِهَا শব্দ উল্লেখ করেন নি।