Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৪৪

প্রায় ১ মিনিট · ১৪৭ শব্দ

একদিন ইবনু যিয়াদ সালাত আদায়ে দেরী করলেন। তারপর আবদুল্লাহ ইবনুস সামিত (রাঃ) আমার কাছে আসলেন। আমি তার জন্য একটি কুরসী রাখলাম এবং তিনি তাতে বসলেন। আমি তার কাছে ইবনু যিয়াদের এ ব্যাপারটি উল্লেখ করলাম। (তা শুনে) তিনি তার ঠৌটে কামড় দিলেন এবং আমার রানে হাত মেরে বললেন, তুমি যেমন আমাকে জিজ্ঞাসা করছ, আমিও তেমনি আবূ যার (রাঃ) কে জিজ্ঞাসা করেছিলাম। আর তিনিও আমার রানে হাত মারলেন যেমনভাবে আমি তোমার রানে হাত মেরেছি। তারপর বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করেছিলাম, যেমনভাবে তুমি আমাকে প্রশ্ন করেছ এবং তিনিও আমার রানে হাত মেরেছিলেন। যেমনভাবে আমি তোমার রানে হাতমেরেছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সালাত যথাসময় আদায় করে নাও। তারপর যদি তাদের সঙ্গে সালাত পাও তাহলে তুমিও আদায় করেনিও। আর এমন বলোনা যে, আমি সালাত আদায় করে ফেলেছি, তাই আবার সালাত আদায় করব না।

ছবি বানান