মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৪৬
তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনুুস সামিত কে বললাম, আমরা জুমুআর দিন এমন শাসকদের পেছনে সালাত আদায় করি, যারা বিলম্ভ করে। বর্ণনাকারী বলেন, এরপর আবদুল্লাহ ইবনুুস সামিত (রাঃ) আমার রানে এমনভাবে চাপড় মারলেন যে, আমি ব্যথা পেলাম। তারপর বললেন, আমিও আবূ যার (রাঃ) এর নিকট সেই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি আমার রানে চাপড় মেরে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সেই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেন যে, তোমরা যথা সময়ে সালাত আদায় করে নিও এবং তাদের সঙ্গে আদায়কৃত সালাত কে নফল ধরে নিও। বর্ণনাকারী বলেন, আবদুল্লাহ অপর এক বর্ণনায় বলেছেন, আমার কাছে বর্ণনা করা হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ যার (রাঃ)-এর রানে চাপড় মেরেছিলেন।