মু
মুসলিম শরীফ - হাদীস নং ১৩৬
হারামালা ইবনু ইয়াহইয়া ও আমর ইবনু সাওয়াদ আল আমিরী এবং মুহাম্মাদ ইবনু সালামা আল মুরাদী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কি জানো না, - তোমাদের রব কি বলেছেন? তিনি বলেছেনঃ আমি যখন আমার বান্দার উপর অনুগ্রহ করি, তখনই তাদের একদল তা অস্বীকার করে এবং বলতে থাকে নক্ষত্র, নক্ষত্রের প্রভাবে আমাদের কাজ হয়।