মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৬৪
তিনি বলেন যে, আমরা একদিন আবূ হুরায়রা (রাঃ) এর সঙ্গে মসজিদে উপবিষ্ট ছিলাম। মুআযযিন আযান দিলেন। তখন এক ব্যাক্তি মসজিদ থেকে উঠে চলে যেতে লাগল। আবূ হুরায়রা (রাঃ) নিজ দৃষ্টিকে তার অনুগামী করলেন। তারপর লোকটি মসজিদ থেকে বেরিয়ে গেল। আবূ হুরায়রা (রাঃ) বললেন, লোকটি আবূল কাসিম (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কথার নাফরমানী করল।