মু
মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৬৬
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবদুর রহমান ইবনু আবূ আমরা (রহঃ) বলেন, একদিন উসমান ইবনু আফফান (রাঃ) মাগরিবের সালাতের পর মসজিদে প্রবেশ করেন এবং একাকী বসে থাকেন; তখন তাঁর কাছে গিয়ে বসলাম। তখন বললেন, ভাতুষ্পূত্র! আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যাক্তি জামাআতে এশার সালাত আদায় করল, সে যেন অর্ধরাত পর্যন্ত সালাত আদায় করল। আর যে ব্যাক্তি জামাআতে ফজরের সালাত আদায় করল সে যেন সারা রাত সালাত আদায় করল।