Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৭৬

প্রায় ১ মিনিট · ১২৯ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের এখানে আসলেন। ঘরে আমি, আমার মা ও আমার খালা উম্মু হারাম ছাড়া কেউ ছিলেন না। তিনি বললেন, তোমরা দাঁড়িয়ে যাও, আমি তোমাদের নিয়ে সালাত আদায় করব। (সে সময় কোন সালাতের ওয়াক্ত ছিল না)। তখন তিনি আমাদের নিয়ে সালাত আদায় করেন। এক-ব্যাক্তি সাবিতকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে কোথায় দাঁড় করিয়েছিলেন? বললেন, তাঁর ডান পার্শ্বে। তারপর তিনি আমাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য দুআ করলেন। আমার মা আরয করলেন, ইয়া রাসুলাল্লাহ! এইটি আপনার ক্ষুদ্র খাদিম, তার জন্য আল্লাহর কাছে একটু দুআ করুন। আনাস (রাঃ) বলেন, অতঃপর তিনি আমার সার্বিক মঙ্গলের জন্য দু’আ করলেন, যার শেষাংশে এইরূপ ছিল, ইয়া আল্লাহ! তাঁর ধন ও সন্তান বৃদ্ধি কর এবং তাতে বরকত দান কর।

ছবি বানান