Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৮০

প্রায় ২ মিনিট · ১৫২ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যাক্তির জামাআতে সালাত আদায় করা তার ঘরে বা বাজারে সালাত আদায়ের চাইতে বিশ গুণের অধিক ফযীলত রয়েছে। কারণ যখন তাদের কেউ উযু করে, এরপর মসজিদে আসে, একমাত্র সালাতের জন্যই উঠে আসে। সালাত ব্যতীত আর কোন উদ্দেশ্য রাখে না। তখন যে কদম উঠায় তার জন্য তাকে একটি ফযীলত দেওয়া হয় এবং তার থেকে একটি গুনাহ মোচন করা হয়, যে পর্যন্ত না সে মসজিদে প্রবেশ করে। এরপর যখন মসজিদে প্রবেশ করে, যতক্ষন পর্যন্ত সে সালাতের অপেক্ষায় থাকে ততক্ষন সে সালাতে রত গণ্য হয়। আর যতক্ষন পর্যন্ত সে সালাতের স্থানে বসে থাকবে ততক্ষন পর্যন্ত ফিরিশতারা তার জন্য এই বলে দু’আ করতে থাকবে যে, “ইয়া আল্লাহ! তার প্রতি দয়া কর, ইয়া আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর, তুমি তার তাওবা কবুল কর, যতক্ষন না সে অপরকে কষ্ট দেয় এবং অপবিত্র না হয়।

ছবি বানান