Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৮৩

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষন কোন বান্দা সালাতের স্থানে থেকে সালাতের অপেক্ষা করে, ততক্ষন তাকে সালাতের মধ্যেই গণ্য করা হয়। আর ফিরিশতারা তার জন্য এই বলে দু’আ করতে থাকে যে, ইয়া আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর, ইয়া আল্লাহ! তুমি তার উপর রহমত বর্ষন কর। যতক্ষন না সেই ব্যাক্তি উঠে যায় অথবা হাদাস করে। আবূ হুরায়রা (রাঃ) বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হাদাস কী? তিনি বললেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু নিঃসরণ।

ছবি বানান