মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৯০
মুহাম্মদ ইবনু আবূ বকর অল-মুকাদ্দামী (রহঃ) ... উবাই ইবনু কা’ব (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, এক আনসারী ব্যক্তির বাড়ি ছিল মদিনার শেষ প্রান্তে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার সালাত বাদ পড়ত না। আমার তার জন্য দুঃখিত হলাম এবং আমি তাকে বললাম, হে অমুক! তুমি যদি একটি গাধা কিনে নিতে তাহলে তা তোমাকে তাপ এবং মাটির কীট থেকে রক্ষা করত। লোকটি বলল, আল্লাহর কসম! আমার বাড়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাড়ীর নিকটবতীঁ হোক, আমি তা পছন্দ করি না। বর্ণানাকারী বলেন তার কথায় আমার মনে বাধল। অবশেষে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে তাকে তা অবহিত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ডাকলেন। তার কাছেও সে অনুরূপ কথা বলল এবং জানাল যে, সে তার পায়ে হাটার সাওয়াব কামনা করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন; তুমি যা আশা করেছ, তা তুমি পাবে।