Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৩৯৯

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

তিনি বলেন, আমি জাবির ইবনু সামুরা (রাঃ) কে বললাম, আপনি কি রাসুলুল্লাহ এর কাছে বসতেন? তিনি বললেন, হ্যাঁ, বহুবার। তারপর তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে ফজরের অথবা বলেছেন ভোরের সালাত আদায় করতেন, সূর্যোদয় না হওয়া পর্যন্ত সেখানেই বসে থাকতেন। তারপর যখন সূর্য উদিত হতো তখন তিনি সালাতে দাঁড়াতেন। আর লোকেরা সেথায় জাহিলি যুগের ন্যায় কথাবার্তা বলত ও হাসাহাসি করত, রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন।

ছবি বানান