Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৪১৫

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

আবূ হুরায়রা (রাঃ) তাদের কাছে হাদীসে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে রুকুর পর একমাস ব্যাপী কুনূত পড়েছেন। সামি’আল্লাহু লিমান হামিদা বলার পর কুনূতে তিনি বলতেনঃ হে আল্লাহ! ওয়ালীদ ইবনুল ওয়ালীদকে মুক্তি দাও; হে আল্লাহ! সালামা ইবনু হিশামকে নাজাত দাও; হে আল্লাহ! আয়্যাশ ইবনু আবূ রাবী’আকে মুক্তি দান কর; হে আল্লাহ! অত্যাচারিত দুর্বল মুমিনদের মুক্তি দাও; হে আল্লাহ! মুদার গোত্রের শাস্তি কঠোর কর। হে আল্লাহ! ইউসুফ (আলাইহিস সালাম) এর সময়ের দুর্ভিক্ষের বছরগুলোর মত তাদের উপর সেইরূপ দুর্ভিক্ষ নাযিল কর। আবূ হুরায়রা (রাঃ) বলেন, আমি দেখতে পেলাম যে, পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআ ছেড়ে দিয়েছেন। রাবী বলেন, আমি বললাম, আমি মনে করি, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দুআ করা ছেড়ে দিয়েছেন। আবূ হুরায়রা (রাঃ) বললেন, বলা হল, তুমি কি দেখতে পারছ না যে, তারা এসে গেছে (অর্থাৎ কাফিরগণ ইসলাম গ্রহন করেছে এবং নির্যাতিত মুসলিমগণ মুক্তি পেয়ে মদিনায় এসে গেছে)।

ছবি বানান