Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,৪২২

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেন, আমি আনাস (রাঃ) কে কুনুত সম্পর্কে জিজ্ঞাস করলাম, তা কি রুকুর আগে না পরে? তিনি বললেন, রুকুর আগে। আসিম (রহঃ) বলেন, আমি বললাম, লোকেরা মনে করে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে কুনূত পাঠ করেছেন। আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস কুনূত পাঠ করেছেন, তিনি সেই সমস্ত লোকদের প্রতি বদ দু’আ করেছেন, যারা তাঁর একদল সাহাবীকে হত্যা করেছিল যাদেরকে 'ক্বারী' বলা হতো।

ছবি বানান